ডায়রিয়ায় অর্ধশত আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর, ভৈরব, নিকলীসহ আরও কয়েকটি উপজেলায় গত কয়েক দিনে অসংখ্য মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রায় অর্ধশত রোগী ভর্তি হয়েছে। আক্রান্তদের অধিকাংশই শিশু। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে আরও ১০ জন।কিশোরগঞ্জের সিভিল সার্জন সারোয়ার হোসাইন বলেন, প্রচণ্ড ঠান্ডার কারণে ডায়রিয়া এবং নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে।