ডায়রিয়ায় মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ছয় মাস বয়সের একটি শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার মগটুলা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে মিতু বেগম ডায়রিয়ায় আক্রান্ত হয়। এ সময় ডায়রিয়া নিয়ন্ত্রণে ওই এলাকায় নিয়োজিত চিকিৎসক দলকে জানানো হয়। দলের স্বাস্থ্য সহকারী নজরুল ইসলাম জানান, তিনি রোববার ১০টার দিকে ওই বাড়িতে গিয়ে শিশুর অবস্থা দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পরামর্শ দেন। কিন্তু তাকে ভর্তি করা হয়নি। পরে গতকাল সোমবার সকাল ছয়টার দিকে সে মারা যায়। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি