প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আবদুল মালেক (৪২) নামে এক দিনমজুর মারা গেছেন। তিনি ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের দ্বিমুখা গ্রামের মৃত দিগু ব্যাপারীর ছেলে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, রোগীর অবস্থা মুমূর্ষু ছিল। কর্তব্যরত চিকিৎসকের কোনো গাফিলতি ছিল না বলে খোঁজ নিয়ে জানা গেছে।