ডায়রিয়ায় মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া গত চার দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন ভর্তি হয়েছে। বর্তমানে ১৫ জন চিকিৎসা নিচ্ছে। ভর্তি থাকা রোগীদের মধ্যে গতকাল জোবারপাড় গ্রামের রেনু হালদার মারা গেছেন। ভর্তি রোগী ছাড়াও প্রতিদিন বহির্বিভাগে ১০-১৫ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক চিকিৎসক জানান, পর্যাপ্ত পরিমাণ খাবার স্যালাইন সরবরাহ না থাকায় সমস্যা দেখা দিয়েছে। স্যালাইন-সংকটের কথা স্বীকার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সেলিম মিয়া জানান, ফরমালিনযুক্ত বিভিন্ন খাবারের কারণে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি|