প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট শহরের আমতলী এলাকায় গ্র্যাজুয়েট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালট্যান্সির প্যাথলজি বিভাগের পরীক্ষাগারে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে রোগনির্ণয়ের যন্ত্রপাতি পুড়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে প্রতিষ্ঠানটির নৈশপ্রহরী সোহাগ হোসেন দ্বিতীয় তলায় প্যাথলজি বিভাগে ধোঁয়া দেখতে পান। তিনি প্রতিষ্ঠানের পরিচালক ও ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। প্রতিষ্ঠানটির পরিচালক আতাউর রহমান বলেন, মূল্যবান অনেক যন্ত্রপাতি পুড়ে গেছে। এগুলোর আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, ফায়ার সার্ভিস জানিয়েছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।