ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নালিশি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে প্রতারণা ও ক্ষতিসাধনের অভিযোগে অ্যাপেক্স ডায়াগনিস্টক সার্ভিস প্রাইভেট লিমিটেড নামের এক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে নালিশি মামলা করা হয়েছে।

গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে শেলী আক্তার নামের এক নারী বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন। পরে আদালত আগামী ১৫ মের মধ্যে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিল করতে নগর গোয়েন্দা পুলিশকে আদেশ দেন।

মহানগর দায়রা জজ আদালতে বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে জানান, বাদী অভিযোগে উল্লেখ করেন, শ্রমিক হিসেবে বিদেশে যাওয়ার জন্য পরীক্ষা-নিরীক্ষা করতে নগরের আগ্রাবাদ বাদামতলী এলাকায় অ্যাপেক্স ডায়াগনস্টিক সেন্টারে যান শেলী আক্তার গত ১ মার্চ। কিন্তু তিনি গর্ভবতী না হলেও ভুল প্রতিবেদন দেওয়া হয়। পরে আরেকটি ডায়াগনিস্টক সেন্টারে পরীক্ষা করে তিনি নিশ্চিত হন, ভুল প্রতিবেদন দেওয়া হয়েছে। এ ঘটনায় এক লাখ ৮০ হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন দাবি করে দণ্ডবিধির ৫০০ এবং ৪২০ ধারায় অভিযোগটি দায়ের করেন। তবে মামলার আরজিতে কারও নাম উল্লেখ করা হয়নি।