
শীতকালে শিশুদের জন্য ঠান্ডা ভেজা কাঁথার পরিবর্তে ডায়াপারই বেশি পছন্দ মায়েদের। কারণ, এটি ব্যবহার করা সহজ। তবে ডায়াপারের মাধ্যমে শিশুর ত্বকে প্রদাহ ও সংক্রমণের কারণে ফুসকুড়ি বা র্যা শ দেখা দিতে পারে। এ সমস্যার নাম ডায়াপার ডারমাটাইটিস বা ডায়াপার র্যা শ। সতর্ক থাকলে এ থেকে রেহাই পাওয়া যায়।
৯ থেকে ১২ মাস বয়সী শিশুদের ডায়াপার র্যা শ বেশি দেখা যায়। এক বছর বয়সী শিশুদেরও এ সমস্যা হতে পারে। ত্বকের যেখানে ডায়াপারের সংস্পর্শ থাকে, সেখান থেকে শুরু করে নিতম্ব, পেটের নিচের অংশ ও ঊরুর উপরিভাগ পর্যন্ত ত্বকের এই প্রদাহ দেখা যায়। ক্যানডিডা ছত্রাকের সংক্রমণ হলে টকটকে লাল ক্ষতও হতে পারে।
কী করবেন?
১. ডায়াপারে ঢাকা ত্বক যেন পরিচ্ছন্ন ও শুষ্ক থাকে। পরিষ্কার পানি ও অল্প ক্ষারের সাবান দিয়ে বা প্রয়োজনে তুলা দিয়ে আলতোভাবে ত্বকের ময়লা সরাতে হবে।
২. চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আর্দ্রতারোধী অয়েন্টমেন্ট বা ক্রিম ব্যবহার করা যায়।
৩. জিংকের ঘাটতির কারণেও র্যা শ হতে পারে।
৪. ত্বকে অন্যান্য সংক্রমণ থাকলে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে।
৫. ডায়াপার ঘন ঘন পাল্টানো ভালো। শিশু মল ত্যাগ করার সঙ্গে সঙ্গে ডায়াপার বদলে নিন। বারবার হাত দিয়ে অনুভব করুন, ভিজে গেছে কি না। অথবা একটা নির্দিষ্ট সময় পরপর পালটে দিন। অনেকে সারা রাত শিশুকে ডায়াপার পরিয়ে রাখেন। এ অভ্যাস ভালো নয়। রাতে ও দু-তিনবার পাল্টাতে হবে।
বিভাগীয় প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ