ডায়াবেটিক মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডায়াবেটিক মেলা। গতকাল শনিবার সকালে নগরের খুলশী এলাকায় অবস্থিত ডায়াবেটিক জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এই মেলার শুরু হয়। মেলার উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির উদ্যোগে আয়োজিত এ মেলার লক্ষ্য হলো ডায়াবেটিস রোগীদের সচেতন করা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন সিভিল সার্জন মো. সরফরাজ খান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ইউনুস গণি প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।