ডায়াবেটিক সমিতির বার্ষিক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার দুপুরে নীলফামারী ডায়াবেটিক হাসপাতাল সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য সাংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এতে সভাপতিত্ব করেন নীলফামারী ডায়াবেটিক সমিতির সভাপতি আনিছুল আরেফিন চৌধুরী। বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মজিবুল হাসান চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের নীলফামারী সভাপতি মমতাজুল ইসলাম, নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল আলম প্রমুখ। সভায় মজিবুল বার্ষিক প্রতিবেদন পেশ করেন। পরে মন্ত্রী ডায়াবেটিক সমিতির চার বছর মেয়াদে নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন।