ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, সর্দি-কাশি নিয়ে যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, সর্দি-কাশি নিয়ে ভর্তি হওয়া এক যুবকের (৩২) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি করিমগঞ্জে ভেটেরিনারি ওষুধ বিক্রি করতেন।
কিশোরগঞ্জের সিভিল সার্জন মো. মুজিবুর রহমান জানান, মারা যাওয়া ওই যুবক ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও সঙ্গে সর্দি-কাশি নিয়ে গত বুধবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গতকাল বৃহস্পতিবার করোনাভাইরাস পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছিল। আজ তাঁকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সন্ধ্যায় তিনি মারা যান।
সিভিল সার্জন আরও জানান, তাঁর পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে নেওয়াসহ এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।