ডায়াবেটিস দিবস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে গতকাল শনিবার বিশ্ব ডায়াবেটিস দিবস-২০১৫ পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা ডায়াবেটিক সমিতি কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি জি এস এম জাফর উল্লাহ ডায়াবেটিক সমিতি মিলনায়তনে ‘স্বাস্থ্যসম্মত খাবারই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের অন্যতম উপায়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহসভাপতি শামছুন্নাহার হাবীব, সহসাধারণ সম্পাদক আলমগীর কবীর, ডেপুটি সিভিল সার্জন হাবিবুর রহমান, চিকিৎসক সুশীল কুমার শীল ও শফিউল আলম।