ডায়াবেটিস, ধূমপান ও খাদ্য নিয়ন্ত্রণে হৃদ্রোগে আক্রান্তের হার কমে ৯০ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ‘হৃদ্‌রোগ! ভয় নয়, প্রতিরোধ’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন বরেণ্য হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বরেণ চক্রবর্ত্তী। ছবি: সংগৃহীত
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ‘হৃদ্‌রোগ! ভয় নয়, প্রতিরোধ’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন বরেণ্য হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বরেণ চক্রবর্ত্তী। ছবি: সংগৃহীত

প্রতিবছর ২৯ সেপ্টেম্বর হৃদ্‌রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য বিশ্ব হার্ট ফেডারেশনের আয়োজনে পালিত হয় ‘হার্ট দিবস’। এরই ধারাবাহিকতায় ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল এবং স্টেট ইউনিভার্সিটি যৌথভাবে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেয়। ল্যাবএইড হাসপাতালে সকালে কর্মসূচি শুরু হয় হৃদ্‌রোগ নিয়ে সচেতনতা শোভাযাত্রা দিয়ে। অন্যদিকে স্টেট ইউনিভার্সিটিতে চলে হৃদ্‌স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কুইজ প্রতিযোগিতা।

বিশ্ব হার্ট দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। ছবি: সংগৃহীত
বিশ্ব হার্ট দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। ছবি: সংগৃহীত

ল্যাবএইড হাসপাতালে ‘হৃদ্‌রোগ! ভয় নয়, প্রতিরোধ’ শীর্ষক সেমিনারে অংশ নেন বরেণ্য হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বরেণ চক্রবর্ত্তী। তিনি হৃদ্‌রোগ নিয়ে শঙ্কা প্রকাশ করে বললেন, ‘হৃদ্‌রোগে আক্রান্ত প্রায় ২৫ শতাংশ রোগীর বয়স এখন ৪০ বছরের নিচে।’ তিনি আশার কথা শোনালেন, ‘ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ধূমপান পরিহার এবং খাদ্য নিয়ন্ত্রণ করে হৃদ্‌রোগে আক্রান্তের হার ৯০ শতাংশ পর্যন্ত কমানো যায়।’

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি তরুণদের সিগারেট ছাড়তে এবং সুস্থ জীবন যাপন করতে উৎসাহ দিলেন।

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

নিজের প্রতি, পরিবারের প্রতি, সহকর্মীদের প্রতি ও রোগীর প্রতি অঙ্গীকারের মধ্য দিয়ে সত্যিকারের ‘হার্ট হিরো’ হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ আ ফ ম সোহরাবুজ্জামান, অধ্যাপক ডা. আমজাদ হোসেন, অধ্যাপক ডা. নওজিয়া ইয়াসমিন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ডা. সিদ্ধার্থ দেব মজুমদার।

অনুষ্ঠানের শেষে ল্যাবএইড এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের আয়োজকদের উপস্থিতিতে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।