ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে প্রয়োজন সচেতনতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডায়াবেটিস বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড গতকাল বুধবার কালুরঘাট কারখানায় এক আলোচনা সভার আয়োজন করেছে। চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সহযোগিতায় ইউনিলিভার এ সভার আয়োজন করে। জেনারেল ফ্যাক্টরি ম্যানেজার রুহুল কুদ্দুস খানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মেডিকেল ডায়াবেটিক সমিতির জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা নওশাদ আজগর চৌধুরী ও পুষ্টি বিভাগের প্রধান হাসিনা আকতার। সভায় নওশাদ আজগর বলেন, ডায়াবেটিসের কোনো নিরাময় নেই। সচেতনতার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব। হাসিনা আকতার বলেন, দেহের ওজন নিয়ন্ত্রণে থাকলে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকবে। তাতে ডায়াবেটিস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ সম্ভব। সভায় আরও উপস্থিত ছিলেন কাজী সাইফুল ইসলাম, মোহাম্মদ শাহাবউদ্দীন, মুসলিম উদ্দিনসহ ইউনিলিভারের কর্মকর্তা ও কর্মচারীরা।