ডায়াবেটিস রোগীদের মধ্যে সুদমুক্ত ঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে গতকাল শনিবার বিকেলে দরিদ্র ও বেকার ডায়াবেটিসের রোগীদের মধ্যে সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। শহরের মাধবপুরের ডায়াবেটিক সমিতির সভাকক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও হোসনে আরা ফাউন্ডেশনের চেয়ারপারসন বেগম রাজিয়া সামাদ। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মোহামঞ্চদ জাকীর হোসেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মহিবুল ইসলাম খান, সাবেক সাংসদ খন্দকার মোহাম্মদ খুররম, সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন। ‘কোনো ডায়াবেটিসের রোগীই বিনা চিকিৎসায় বেকার অবস্থায় মারা যাবে না’—বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ডা. মো. ইব্রাহিমের এই আদর্শ সামনে রেখে অনুষ্ঠানে ৩৩ জন রোগীর মধ্যে দুই লাখ ৮৯ হাজার টাকা সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ হিসাবে বিতরণ করা হয়।