ডায়াবেটিস সচেতনতা দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডায়াবেটিস রোগ সম্পর্কে মানুষকে সচেতন করার নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘ডায়াবেটিস সচেতনতা দিবস’ ও বাংলাদেশে ডায়াবেটিস সমিতির ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দুই দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর বারডেম মিলনায়তনে বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগীদের মধ্যে মতমিনিময় ও প্রশ্ন-উত্তরের আয়োজন করা হয়। উপস্থিত রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে নানা সমস্যার সমাধান জানার চেষ্টা করেন। পরে সমিতির সভাপতি এ কে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কয়েকজন আদর্শ ডায়াবেটিস রোগীকে অভিনন্দনপত্র ও স্মারক দেওয়া হয়। দুদিনব্যাপী অনুষ্ঠান আজ শেষ হবে। বিজ্ঞপ্তি।