ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনা মূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয়ের মধ্য দিয়ে গতকাল শুক্রবার দুই দিনব্যাপী ‘ডায়াবেটিস সচেতনতা দিবস’ ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল, ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্ক ও বিভিন্ন জেলার অধিভুক্ত সমিতি গত দুই দিনে নানা কর্মসূচি পালন করে।
গতকাল সকালে সমিতির উদ্যোগে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে আবার শাহবাগ পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়। এতে সমিতির চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। এ ছাড়া সকাল আটটা থেকে ১১টা পর্যন্ত শাহবাগ এলাকায় বিনা মূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় করা হয়। বিজ্ঞপ্তি।