ডায়াবেটিস সচেতনতা সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করতে গতকাল শনিবার দুপুরে ফরিদপুর শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান নভো নরডিক্সের আর্থিক সহায়তায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, ওয়ার্ল্ড ডায়াবেটিক ফাউন্ডেশন ও চেঞ্জিং ডায়াবেটিক ইন চিলড্রেন (সিডিআইসি) এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মো. সাইফুদ্দিন। আরও বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলা রানী সরকার, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আ. সামাদ প্রমুখ। সভা চলাকালে পাঁচ শতাধিক শিক্ষার্থীর ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া মাল্টিমিডিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের ডায়াবেটিস হওয়ার কারণ ও ডায়াবেটিস হলে করণীয় বিষয়ে ধারণা দেওয়া হয়েছে।