ডায়ালাইসিস সেবা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হয়েছে। গতকাল শনিবার এ সেবা চালু করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সাংসদ ইকবালুর রহিম। তিনি বলেন, জেলার মানুষের আধুনিক ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শিগগিরই এ হাসপাতালে অত্যাধুনিক এমআরআই যন্ত্রসহ রেডিওলজি বিভাগের কার্যক্রম চালু হবে। ১৯৯৬ থেকে ২০০১ সাল মেয়াদে ক্ষমতায় থাকাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। হাসপাতালের পরিচালক মো. আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হামিদুল হক খন্দকার। বক্তৃতা করেন এম বি এম ইকবাল, গোপীনাথ বসাক প্রমুখ।