ডায়িং কারখানাকে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশদূষণের অপরাধে গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের শিবরামপুর এলাকার একটি ডায়িং কারখানাকে গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তর ১৪ লাখ টাকা জরিমানা করেছে।অধিদপ্তর সূত্রে জানা গেছে, ত্রুটিপূর্ণ তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) চালানোয় শিবরামপুর এলাকার তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং কারখানাকে এই আর্থিক জরিমানা করা হয়। গত ১৮ জুলাই কারখানা আকসিঞ্চক পরিদর্শন করে এর ইটিপি সম্পূর্ণ বন্ধ পাওয়া যায়।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী গতকাল কারখানার ব্যবস্থাপনা পরিচালককে ওই জরিমানা পরিশোধ করে অবিলম্বে ইটিপির ত্রুটি সারানোর নির্দেশ দেন। অধিদপ্তরের অনুসন্ধানে দেখা যায়, কারখানার ইটিপি প্রতিদিন এক বেলা বন্ধ রাখা হয়। কারখানার কর্মকর্তারা ইটিপি আংশিক পরিচালনার কথা স্বীকার করেন।