ডায়িং কারখানাকে ২১ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরাগ নদ দূষণ ও প্রতারণার দায়ে গাজীপুর সদর উপজেলার কোণাবাড়ি বিসিক শিল্পনগরের একটি ডায়িং কারখানাকে ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরের বিশেষ এক অভিযানে এ জরিমানা করা হয়।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, কোণাবাড়ি বিসিক শিল্পনগরের প্যাসিফিক ফাইবার করপোরেশন নামের ওই ডায়িং কারখানায় গতকাল সকালে উপপরিচালক আবদুল্লাহ হাক্কানীর নেতৃত্বে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের একটি দল আকসিঞ্চক অভিযানে যায়। কারখানায় ঢোকার পর কর্মকর্তারা দেখতে পান, ডায়িং অংশে উৎপাদন চলছে। অথচ কারখানা কর্তৃপক্ষ গত জানুয়ারািতে পরিবেশ অধিদপ্তরকে লিখিতভাবে জানায়, ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) না থাকায় পরিবেশদূষণ বন্ধের লক্ষ্যে কারখানাটি উৎপাদন বন্ধ করে দিয়েছে।পরে কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে গতকালই পরিবেশ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ে তলব করা হয়। এরপর শুনানি শেষে কারখানা কর্তৃপক্ষকে ২১ লাখ টাকা জরিমানা এবং উৎপাদন বন্ধের আদেশ দেওয়া হয়।