ডায়িং কারখানাকে ৩০ লক্ষাধিক টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে এএমসি নিট কম্পোজিট লিমিটেড নামের একটি কারখানাকে গতকাল সোমবার ৩০ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানা চালানো ও তুরাগ নদ দূষণের দায়ে এ জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, এএমসি নিট কম্পোজিট লিমিটেড নামে ডায়িং কারখানাটি গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মৌজায় অবস্থিত। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা গতকাল সকালে সেখানে অভিযান। এ সময় ওই কারখানার বর্জ্য শোধনাগারের ত্রুটিসহ পরিবেশগত অব্যবস্থাপনা ধরা পড়ে। পরে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী ওই কারখানাকে ৩০ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করেন। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ওই কারখানা ২০০৮ সাল থেকে পরিবেশ ছাড়পত্র ছাড়াই বেআইনিভাবে চলছে এবং তুরাগ নদ দূষণ করছে।সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের অনুসন্ধানে দেখা গেছে, ওই কারখানা থেকে এ পর্যন্ত ৯ দশমিক ৬০ কোটি লিটার দূষিত তরল বর্জ্য তুরাগ নদে মিশ্রিত হয়েছে।কারখানার মালিক পরিবেশদূষণের দায় স্বীকার করে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন এবং দ্রুত বর্জ্য পরিশোধনাগারের ত্রুটি সংশোধনের প্রতিশ্রুতি দেন। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী বলেন, গাজীপুরে পরিবেশদূষণের অপরাধ এত ভয়াবহ মাত্রায় পৌঁছেছে যে, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে শিল্পোদ্যোক্তাদের পরিবেশমুখী করার আপ্রাণ প্রয়াস চালাচ্ছে অধিদপ্তর।