ডায়িং কারখানাকে ৩২ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্জ্য শোধনাগার (ইটিপি) অকার্যকর রেখে তুরাগ নদ দূষণের অভিযোগে গাজীপুর সদর উপজেলার ভোগড়া এলাকার একটি ডায়িং কারখানাকে ৩২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, অভিযান পরিচালনার সময় ভোগড়া এলাকার টেক্স ইউরোপ (বিডি) লিমিটেড নামের ডায়িং কারখানাটির ইটিপি অকার্যকর পাওয়া যায়। এ ছাড়া অন্যান্য অব্যবস্থাপনার দায়ে কারখানাটিকে ৩২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে ইটিপি কার্যকরভাবে চালু করে পরিবেশদূষণ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে ইটিপি অকার্যকর পাওয়া গেলে এবং দূষণের ঘটনা ঘটলে মালিকের বিরুদ্ধে মামলাসহ কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার হুঁশিয়ারিও দেওয়া হয়।