ডায়িং কারখানাকে ৩৫ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় শীতলক্ষ্যা নদী দূষণ ও পরিবেশের ক্ষতিসাধনসহ বিভিন্ন অপরাধে একটি ডায়িং কারখানাকে ৩৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী এ জরিমানা করেন। সূত্র জানায়, বরপা এলাকায় লিটুন ফেব্রিক্স লিমিটেড নামের ওই ডায়িং কারখানা ২০১০ সালে স্থাপন করা হয়। কিন্তু পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন নেওয়া হয়নি। কারখানাটি বেআইনিভাবে উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল। কারখানার নির্গত বর্জ্য পরিশোধনের কোনো ব্যবস্থা নেই। মোহামঞ্চদ মুনীর চৌধুরী বলেন, ওই ডায়িং কারখানার মালিক নজরুল ইসলাম ঢালীকে ৩৪ লাখ ৯৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কারখানাটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।