ডি স্প্রাখে চট্টগ্রামে জার্মান ভাষা শেখার স্বীকৃত প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডি স্প্রাখে গ্যটে ইনস্টিটিউট বাংলাদেশের সহযোগী প্রতিষ্ঠান। চট্টগ্রামে জার্মান ভাষা শেখা ও উচ্চশিক্ষা-সংক্রান্ত তথ্যের জন্য একমাত্র স্বীকৃত প্রতিষ্ঠান। জার্মানিতে লেখাপড়ার ব্যাপারে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সঙ্গে কথা বলে নিন।গতকাল মঙ্গলবার দুপুরে নগরের জামালখান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডি স্প্রাখের পরিচালক জয়ন্ত চৌধুরী। প্রতিষ্ঠানের পাঁচ বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ২০০৭ সালের মাঝামাঝি সময়ে এ প্রতিষ্ঠান গড়ে ওঠে।সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশে তিনটি জায়গা থেকে জার্মানিতে উচ্চশিক্ষার সঠিক তথ্য পাওয়া যায়। জার্মান দূতাবাস, গ্যটে ইনস্টিটিউট ও ডি স্প্রাখে। ডি স্প্রাখেতে জার্মান ভাষা শেখার ছয়টি ধাপ চালু রয়েছে। এখানে বছরে চারটি সেশনে ভর্তিপ্রক্রিয়া চলে। সেশনগুলো হচ্ছে জানুয়ারি-মার্চ, এপ্রিল-জুন, জুলাই-সেপ্টেম্বর ও অক্টোবর-ডিসেম্বর।ডি স্প্রাখের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাষা ইনস্টিটিউট, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংযুক্তি রয়েছে। এ ছাড়া জার্মান পাস (PASCH) প্রকল্পের আওতায় চট্টগ্রাম মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের জার্মান ভাষার শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। এ প্রতিষ্ঠানের সহায়তায় প্রতিবছর উচ্চ শিক্ষার্থে অসংখ্য ছাত্রছাত্রী জার্মানি যাচ্ছে। বর্তমানে জার্মান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও এখানে অনুষ্ঠিত হচ্ছে। আগে এসব পরীক্ষার জন্য ঢাকা গ্যটে ইনস্টিটিউটে যেতে হতো। এ বছর ইউনিভার্সিটি অব বন, ইউনিভার্সিটি অব ভুজবুর্গ ও ইউনিভার্সিটি অব রেগেনবুর্গের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।