ডি-৮ সম্মেলনে যোগ দিতে শেখ হাসিনাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডি-৮ সম্মেলনে যোগ দিতে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। আগামী মাসের প্রথম সপ্তাহে নাইজেরিয়ার রাজধানী আবুজায় ডি-৮ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। খবর বাসসের।গতকাল সোমবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নাইজেরিয়ার বিশেষ দূত ও রাষ্ট্রদূত এম কে ইব্রাহিম প্রেসিডেন্ট গুডলাক জনাথনের আমন্ত্রণপত্র শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, আমন্ত্রণপত্র গ্রহণ করে প্রধানমন্ত্রী নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্টকে ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। শেখ হাসিনা আশা করেন, ঢাকা ও আবুজার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে।