ডিআই ট্রাক্টর বাংলাদেশে বাজারজাতকরণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ট্রাক্টর বিক্রয়কারী প্রতিষ্ঠান দি মেটাল (প্রা.) লিমিটেড সম্প্রতি বিশ্বখ্যাত ট্রাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠান ট্রাক্টরস অ্যান্ড ফার্ম ইকুইপমেন্টলি (ট্যাফে) ইন্ডিয়ার উন্নত প্রযুক্তির ৫০ অশ্বশক্তিসম্পন্ন ৭২৫০ ডিআই ট্রাক্টর বাংলাদেশে বাজারজাতকরণ শুরু করেছে। সম্প্রতি রাজধানীর আর্মি গলফ ক্লাবে এক অনুষ্ঠানে এর উদ্বোধন করেন ট্যাফের প্রেসিডেন্ট মি. জি. হরি। অনুষ্ঠানে আরও ছিলেন ট্যাফে ইন্ডিয়ার সিনিয়র অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট মি. আর সুদর্শন, দি মেটাল (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান আমিনুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক সাদিদ জামিল। বিজ্ঞপ্তি।