ডিআইইউতে নজরুল উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) গ্রিন রোড ক্যাম্পাসে ড. এম আই পাটোয়ারী অডিটরিয়ামে নজরুল উৎসব-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। কালচারাল ক্লাবের উদ্যোগে আয়োজিত উৎসবে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনদর্শন-সাহিত্যকর্ম ও তাঁর বিদ্রোহী চেতনায় বাংলাদেশ বিষয়ে আলোকপাত করেন। আলোচনা অনুষ্ঠান শেষে কবি পরিবারের সদস্য সুবর্ণ কাজী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নজরুলসংগীত ও জাতীয় কবি রচিত বিভিন্ন গান, কবিতা ও নাটক পরিবেশন করেন। উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল বিশেষজ্ঞ ও প্রবন্ধকার সলিমুল্লাহ খান এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান শামীম হায়দার পাটোয়ারী। বিজ্ঞপ্তি