ডিআইএসের সভাপতি সাউথইস্ট ইউনিভার্সিটিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব সিঙ্গাপুরের (ডিআইএস) প্রতিষ্ঠাতা সভাপতি অ্যালেন জি মুর রাজধানীর সাউথইস্ট ইউনিভার্সিটিতে সপ্তাহব্যাপী এক শিক্ষাসফর শেষে গত শনিবার সিঙ্গাপুরে ফিরে গেছেন।
সফরকালে তিনি ইউনিভার্সিটির বিজনেস স্টাডিজ অনুষদের ছাত্রদের পাঠদান করেন। অ্যালেন বিশ্বের খ্যাতনামা অনেক বিজ্ঞাপনী সংস্থায় কাজ করেছেন। বর্তমানে তিনি অ্যাসোসিয়েশন অব মিডিয়া ওনারস সিঙ্গাপুরের সচিব।
এর আগে ইউনিভার্সিটির বনানী ক্যাম্পাসে এক অনুষ্ঠানে তাঁকে বিদায় জানান উপাচার্য আনোয়ার হোসেন। এ সময় সহ-উপাচার্য হুমায়ুন কবীর চৌধুরী, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।