ডিআইজি হলেন ১৮ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৮ জন কর্মকর্তাকে উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) গ্রেড ৩-এ পদোন্নতি দেওয়া হয়েছে। আজ রোববার এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করা হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন: পুলিশ সদর দপ্তরের ডিআইজির চলতি দায়িত্বে থাকা লুৎফর রহমান মণ্ডল, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিআইজির চলতি দায়িত্বে থাকা) ইব্রাহীম ফাতেমী, রেলওয়ে রেঞ্জের ডিআইজির চলতি দায়িত্বে থাকা মল্লিক ফখরুল ইসলাম, রেলওয়ে রেঞ্জের ডিআইজির দায়িত্বে থাকা এস এম রুহুল আমিন ও সিলেট রেঞ্জে ডিআইজির (চলতি দায়িত্বে) মো. মিজানুর রহমানকে ডিআইজি করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের কমিশনারের চলতি দায়িত্বে থাকা মো. কামরুল আহসান, ঢাকা রেঞ্জের ডিআইজির দায়িত্বে থাকা খন্দকার গোলাম ফারুক, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি মাজহারুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজির চলতি দায়িত্ব) দিদার আহম্মদ, ডিএমপির যুগ্ম কমিশনার জামিল আহমদ, পুলিশ সদর দপ্তরের ডিআইজির চলতি দায়িত্বে থাকা মো. আতিকুল ইসলাম ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এম খুরশীদ হোসেনকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার এ কে এম শহীদুর রহমান, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আবদুল্লাহ আল মাহমুদ, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. শফিকুল ইসলাম, সিএমপির অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার, ডিএমপির যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি গোলাম কিবরিয়াকে ডিআইজি করা হয়েছে।