ডিআইজিকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চাকরিতে থাকা অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে দুদকের উপপরিচালক মো. হামিদুল হাসান গতকাল রোববার বিকেলে রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করে ১৭ ডিসেম্বর নোটিশ পাঠানো হয়েছিল। রফিকুল ইসলাম পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি (প্রটেকশন) হিসেবে চলতি দায়িত্বে আছেন। তিনি চাকরিতে যোগ দেন ১৯৮৬ সালে। দুদকের সূত্র জানায়, ডিআইজি রফিকুল ইসলামের বিরুদ্ধে চাকরিতে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। নিজস্ব প্রতিবেদক