ডিআইজিসহ পুলিশের পাঁচ কর্মকর্তার রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের একজন উপমহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সুপার পদমর্যাদার চারজন কর্মকর্তাকে আজ বৃহস্পতিবার বদলি করা হয়েছে। 

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-গণমাধ্যম ও জনসংযোগ) সোহেল রানা বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মফিজ উদ্দিন আহম্মেদ ও পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, ডিএমপির অতিরিক্ত কমিশনার মফিজ উদ্দিন আহম্মেদকে সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া ডিএমপির উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মো. মাসুদুর রহমানকে পুলিশ সদর দপ্তরে সহকারী মহাপরিদর্শক (এআইজি), পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) মোহাম্মদ হারুন অর রশীদকে ডিএমপিতে, ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. আলিমুজ্জামানকে মেহেরপুরে এবং মেহেরপুর জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলীকে ফরিদপুরে বদলি করা হয়েছে।
সর্বশেষ হারুন অর রশীদ নারায়ণগঞ্জের পুলিশ সুপার ছিলেন। সেখান থেকে তাঁকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে আনা হয়।