ডিআরইউ নির্বাচনে শাহেদ সভাপতি, ইলিয়াস সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহেদ চৌধুরী ও ইলিয়াস খান
শাহেদ চৌধুরী ও ইলিয়াস খান

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি নির্বাচনে আবারও সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহেদ চৌধুরী ও ইলিয়াস খান। আজ শনিবার ডিআরইউ কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান গোলাম সারওয়ার ফল ঘোষণা করেন। এ সময় কমিটির মনজুরুল আহসান বুলবুল, আবু তাহের, এম এ আজিজ ও শওকত মাহমুদ উপস্থিত ছিলেন।

নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন সহসভাপতি রফিকুল ইসলাম আজাদ, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুরসালিন নোমানী, নারীবিষয়ক সম্পাদক সৈয়দ লুত্ফা শাহানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান আজাদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আজিজুল পারভেজ, কার্যনির্বাহী সদস্য হাসান জাহিদ তুষার, মঈন উদ্দিন খান, পিনাকী তালুকদার, মানিক মুনতাসির, পারভীন সুলতানা, সালাহউদ্দিন আহমাদ বাবলু ও তোফাজ্জল হোসেন।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অর্থ সম্পাদক পদে আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, ক্রীড়া সম্পাদক বদরুল আলম, আপ্যায়ন সম্পাদক মোস্তফা, কল্যাণ সম্পাদক জামিউল আহসান।