ডিআরইউ সদস্যদের ক্রীড়া উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাংবাদিকদের পরিবারের সদস্যদের প্রথমবারের মতো ‘পারিবারিক ক্রীড়া উৎসব-২০১৬’ অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে নয়টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম-সংলগ্ন আইভি রহমান সুইমিং কমপ্লেক্সে এ ক্রীড়া উৎসব উদ্বোধন করেন সুইমিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন আহমেদ।
ডিআরইউ সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফুজা-রাজ্জাক ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাতেমা আক্তার মুন্নি। অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, অর্থ সম্পাদক কামরুজ্জামান কাজল, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাফি কামাল, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হালিম মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য শেখ মাহমুদ এ রিয়াত, আজাদ হোসেন সুমন, মো. মহসিন হোসেন। বিজ্ঞপ্তি।