ডিআরইউতে ডায়াবেটিস পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) দিনব্যাপী ‘ডায়াবেটিস সচেতনতা ও স্ক্রিনিং ক্যাম্প’-এর আয়োজন করেছে। নভো নরডিস্কের সহযোগিতায় ডিআরইউর সদস্যরা দিনভর ডায়াবেটিস পরীক্ষার সুযোগ পাবেন। ডিআরইউর কল্যাণ সম্পাদক জিলানী মিল্টন গতকাল বুধবার জানিয়েছেন, ক্যাম্পে ডায়াবেটিস পরীক্ষার পাশাপাশি পরামর্শ সেবাও পাবেন ডিআরইউর সদস্যরা। সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। বিজ্ঞপ্তি।