ডিআরইউর সঙ্গে বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের (আইপিআই) নির্বাহী পরিচালক বারবারা ট্রিয়নফি গতকাল শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। ডিআরইউ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের পক্ষে নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক রাজু আহমেদ। বৈঠকে ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক ও আইপিআই সদস্য সাইফুল আমিন, অর্থ সম্পাদক কামরুজ্জামান কাজল, সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, দপ্তর সম্পাদক মেহদি আজাদ মাসুম, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস।