ডিইউ সায়েন্স ৮৬-এর সভাপতি সহিদুল, সম্পাদক আয়জাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৬ শিক্ষাবর্ষে বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের সংগঠন ডিইউ সায়েন্স ৮৬-এর ২০১৯-২০ দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন ড. সহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন আয়জাজ আলী খোকন।
ডিইউ সায়েন্স ৮৬-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৫ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে দিনব্যাপী বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠনের নির্বাহী কমিটি গঠন করা হয়।
১৩ সদস্যর কমিটির দুই সহসভাপতি হয়েছেন রোকনুজ্জামান ও মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক উত্তমকুমার পাল ও আবুল হাসেম, অর্থ সম্পাদক আবু সাবার খান, সাংগঠনিক সম্পাদক তুহিন আকতার, দপ্তর সম্পাদক স ম গোলাম কিবরিয়া, সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেন, প্রকাশনা সম্পাদক নান্টু রায়, সমাজকল্যাণ সম্পাদক জোবায়দুল ইসলাম ও আন্তর্জাতিক সম্পাদক মঈদুল হাসান।