ডিইউজের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বার্ষিক সাধারণ সভা গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিকদের জন্য অষ্টম ওয়েজবোর্ড গঠন ও পেনশন-সুবিধা চালুর দাবি জানানো হয়েছে। এ ছাড়া ডিইউজের নেতারা সাংবাদিকদের স্থায়ী আবাসন গড়ে তোলার জন্য জমির ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানান।বেলা ১১টায় শুরু হওয়া বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন বরেণ্য সাংবাদিক ফয়েজ আহমদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া। সভাপতিত্ব করেন ডিইউজের সভাপতি শাহ আলমগীর। সাধারণ সম্পাদক আবু জাফর সূর্য সভায় উপস্থিত ছিলেন।