ডিইপিজেডের একটি কারখানায় শ্রমিক বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সাভারের আশুলিয়ায় অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার হেলিকন প্যাকেজিং বিডি লিমিটেড কারখানার শ্রমিকেরা গতকাল শনিবার বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন।আশুলিয়া থানা, শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কারখানার শ্রমিকেরা গতকাল সকাল আটটার দিকে কর্মস্থলে উপস্থিত হয়ে ডলারের বর্তমান মান অনুযায়ী বেতন নির্ধারণ করার দাবি জানান। কর্তৃপক্ষ এতে অপারগতা প্রকাশ করলে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের নিয়ে পুলিশের কর্মকর্তারা আলোচনায় বসেন। এ সময় শ্রমিকেরা ডলারের মান অনুযায়ী বেতন নির্ধারণের পাশাপাশি গাড়িভাড়া, দুপুরের খাবারের বিল বাড়ানো এবং ঋণসুবিধা দেওয়াসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। পরে সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হলে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে। বেলা দুইটার দিকে শ্রমিকেরা বাড়ি চলে যান।