ডিউককে কেন জামিন দেওয়া হবে না, সরকারের প্রতি হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ডিউককে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ডিউকের পক্ষে জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ফজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।ডিউকের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী কামরুল ইসলাম ও কাজী জয়নাল আবেদীন। প্রসঙ্গত, গ্রেনেড হামলা মামলায় ২৬ আগস্ট ডিউককে গ্রেপ্তার করে সিআইডি। তাঁকে এ মামলায় কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।