ডিউকের জামিন আবেদন নাকচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ওরফে ডিউকের জামিনের আবেদন নাকচ করেছেন আদালত।গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন তাঁর জামিনের আবেদনটি নাকচ করে দেন।সাইফুল ইসলাম ডিউকের জামিন চেয়ে তাঁর আইনজীবীরা আদালতকে বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এ মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ হামলার সঙ্গে ডিউকের কোনো সম্পৃক্তা নেই। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পলাতক আসামি মাওলানা তাজউদ্দিন ও লেফটেন্যান্ট কর্নেল (চাকরিচ্যুত) সাইফুল ইসলাম জোয়ার্দারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকার অভিযোগে ডিউককে গ্রেপ্তার করে সিআইডি। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে (২০০১-০৬) ডিউক তাঁর একান্ত সচিব ছিলেন।