ডিএনএ দিবস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ গতকাল সোমবার ডিএনএ (ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড) দিবস পালন করেছে। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. গোলাম শাহি আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) মো. মতিয়ার রহমান হাওলাদার, শিক্ষক মো. এনামূল কবির, সোনিয়া বিনতে শহীদ, নির্মল চন্দ্র রায়, মোহাম্মদ মেহেদী হাসান খান প্রমুখ উপস্থিত ছিলেন।