ডিএনএ পরীক্ষাকারী ও মামলা রেকর্ডকারী সাক্ষ্য দিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় গতকাল মঙ্গলবার আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদ ২২ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের  ধার্য করেছেন।

এই মামলায় আদালতে গতকাল যে দুজন সাক্ষ্য দিয়েছেন তাঁরা হলেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসান ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান। সাক্ষী মাহমুদুল হাসান নিহত রাজীবের ও ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামতের (চুল ও রক্ত) ডিএনএ পরীক্ষা করেন এবং প্রতিবেদন দেন। সাক্ষী আনিছুর রহমান রাজীব হত্যা মামলাটি রেকর্ড করেছিলেন।

৫৫ সাক্ষীর মধ্যে গতকাল পর্যন্ত ২৮ জনের সাক্ষ্য-জেরা সম্পন্ন হয়। মামলায় আটক আসামিদের গতকাল আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়।

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে পল্লবী থানার কালশীর পলাশনগরে নিজ বাড়ির সামনে ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রাজীবের বাবা নাজিম উদ্দীন পল্লবী থানায় এই হত্যা মামলা করেন।