ডিএনএ পরীক্ষায় বাবা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষার মাধ্যমে এক মা তাঁর সন্তানের পিতৃপরিচয় পেয়েছেন। আনারুল ইসলাম (২৫) নামে এক প্রতিবেশী বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে দৈহিক মেলামেশা করলে তিনি একটি কন্যাসন্তান জন্ম দেন।পরে আনারুল বিয়ে না করাসহ সন্তানের পিতৃপরিচয় অস্বীকার করলে ওই নারীর বাবা থানায় মামলা করেন। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শিবপুর নয়াপাড়া গ্রামে। বর্তমানে আনারুল দিনাজপুর কারাগারে আটক আছেন।মামলার তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানার উপপরিদর্শক এ কে এম কিবরিয়া সরওয়ার্দী প্রথম আলোকে বলেন, আদালত প্রকৃত বাবা নির্ণয়ের জন্য আনারুল, ওই নারী এবং নবজাতকের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দেন। সেই মোতাবেক গত ৮ মে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ পরীক্ষা করা হয়। এর এক মাস পর সেখান থেকে প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে আনারুল ইসলামই ওই কন্যাসন্তানের বাবা বলে উল্লেখ করা হয়। তিনি আরও জানান, এই প্রতিবেদন পাওয়ার পর ও সাক্ষ্য-প্রমাণে আনারুল দোষী হওয়ায় তাঁর বিরুদ্ধে ২১ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ওই নারীর দিনমজুর বাবা বলেন, ‘আনারুল গ্রামের লোকজনের কথা মেনে তাঁর মেয়েকে বিয়ে করেনি। তাই মেয়ের ভবিষ্যৎ ও তার সন্তানের পিতৃপরিচয় দাবি করে নবাবগঞ্জ থানায় মামলা করে।’ ওই নারী জানান, জন্মের পর তাঁর মেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। এখন ভালো আছে। তিনি আনারুলের শাস্তি দাবি করে বলেন, আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।