ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ড তদন্তে মানবাধিকার কমিশনের কমিটি
রাজধানীর গুলশানে ডিএনসিসি মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন ৮ সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কমিশনের সদস্য নুরুন নাহার ওসমানী। ২৫ জানুয়ারির মধ্যে সরেজমিন তদন্ত করে কমিশনের কাছে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার মানবাধিকার কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩ জানুয়ারি মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক ওই দিন ঘটনাস্থলে যান। মার্কেটে কর্মরতদের চাকরি হারানোর বিষয়টি কমিশনের দৃষ্টিতে আসে। এ ছাড়া আগুনের ঘটনা নিছক দুর্ঘটনা না পরিকল্পিত সে বিষয়টিও অনুসন্ধান করা প্রয়োজন। কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সামনে বিষয়টি উত্থাপিত হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তকরণ ও ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে ধরনের সুপারিশ দিতে উচ্চ পর্যায়ের এ কমিটি গঠন।
কমিশনের সদস্যদের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ডিএনসিসি মার্কেট গুলশান ১-দোকান মালিক সমিতির একজন করে সদস্যকে কমিটিতে রাখা হয়েছে। বিজ্ঞপ্তি