ডিএনসিসি মার্কেটের ধ্বংসস্তূপ অপসারণের কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান ১ নম্বরের ঢাকা উত্তর সিটি করপোরেশন মার্কেটের ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছে ডিএনসিসি।
ডিএনসিসি মার্কেটের দুটি অংশ ছিল। এর মধ্যে আগুনে কাঁচা মার্কেট পুরোপুরি ধসে গেছে এবং পাকা মার্কেটের দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের ১৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
গতকাল মঙ্গলবার দেখা যায়, ডিএনসিসির কর্মীরা কাঁচা মার্কেটের ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছেন। দিনভর ডিএনসিসি কর্তৃপক্ষ এ কার্যক্রম চালায়। সিটি করপোরেশনের বর্জ্য পরিবহনের ট্রাকে করে ধ্বংসস্তূপের বর্জ্য আমিনবাজারে অবস্থিত সিটি করপোরেশনের ল্যান্ডফিল্ডে নিয়ে যাওয়া হচ্ছে।
এ বিষয়ে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর আবদুর রাজ্জাক বলেন, সেনাবাহিনীর কাছ থেকে যন্ত্রপাতি আনা হয়েছে। ডিএনসিসি যত দ্রুত সম্ভব ধ্বংসস্তূপের বর্জ্য অপসারণ করার চেষ্টা করছে।