ডিএনসিসি মার্কেটের ধ্বংসস্তূপ থেকে জীবিত ছাগল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে ডিএনসিসি মার্কেটের আগুনে পোড়া কাঁচাবাজার ভবনের ধ্বংসস্তূপ থেকে নয়টি জীবিত ছাগল উদ্ধার করা হয়েছে।
গত সোমবার রাতে ওই মার্কেটে আগুন লাগে। এর প্রায় তিন দিন পর আজ বৃহস্পতিবার রাতে নয়টি জীবিত ছাগল উদ্ধার করা হলো।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এস এম মোস্তাক আহমেদ খান প্রথম আলোকে বলেন, ডিএনসিসি কাঁচাবাজার মার্কেটের আগুনে পোড়া ভবনের নিচ থেকে আজ বৃহস্পতিবার রাতে নয়টি জীবিত ছাগল উদ্ধার করা হয়েছে।