ডিএনসিসিকে ১৫ লাখ টাকার অনুদান দিয়েছে সাউথইস্ট ইউনিভার্সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) ১৫ লাখ টাকা অনুদান দিয়েছে সাউথইস্ট ইউনিভার্সিটি। গতকাল ডিএনসিসির গুলশানের নগর ভবনে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. রেজাউল করিম এবং উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন ডিএনসিসির মেয়র আনিসুল হকের কাছে চেকটি হস্তান্তর করেন। উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যসচিব হারুন-অর-রশীদ খান, সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজের চিফ কো-অর্ডিনেটর উইং কমান্ডার (অব.) সৈয়দ আহমেদ কবীর প্রমুখ। বিজ্ঞপ্তি।