ডিএনসিসির প্রকৌশলীর বিরুদ্ধে আরও মামলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেজবাউল করিমের বিরুদ্ধে আরও তিনটি মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিভিন্ন প্রকল্পের ভবন নির্মাণকাজে অনিয়মের মাধ্যমে প্রায় ছয় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মেজবাউল করিমসহ সাতজনের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার এসব মামলার অনুমোদন দিয়েছে দুদক।
দুদকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, শিগগিরই উপপরিচালক আবদুছ ছাত্তার সরকার মামলাগুলো করবেন। দুদকের আরেকটি মামলায় ১৩ জুন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন মেজবাউল। রাজধানীর দয়াগঞ্জে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সুইপার কলোনি নির্মাণে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সরকারের প্রায় দেড় কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগে মেজবাউলসহ চারজনের বিরুদ্ধে মামলা হয় ওই দিন।