প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়রের প্যানেল মনোনীত করা হয়েছে। মেয়র আনিসুল হক চিকিৎসাধীন থাকায় এই প্যানেল মনোনয়ন করা হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এই প্যানেল মনোনয়ন করে গতকাল সোমবার পরিপত্র জারি করেছে। তিনজনের এই প্যানেলে রয়েছেন কাউন্সিলর মো. ওসমান গণি, মো. জামাল মোস্তফা এবং বেগম আলেয়া সারোয়ার।
জানতে চাইলে স্থানীয় সরকার সচিব আবদুল মালেক প্রথম আলোকে বলেন, স্থানীয় সরকার আইন, অনুযায়ী এই প্যানেল মনোনয়ন করা হয়।
মেয়রের শারীরিক অবস্থা
আনিসুল হককে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। চিকিৎসকেরা আশা করছেন, বর্তমান প্রক্রিয়ায় ধীরগতিতে তাঁর শারীরিক অবস্থার উন্নতি ঘটবে। মেয়রের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান পরিবার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রথম আলোকে এ কথা জানান। তিনি বলেন, তিন দিন আগে মেয়র চোখ খুলেছিলেন।