ডিএনসিসির শোভাযাত্রা ও মশক নিধন কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল শনিবার শোভাযাত্রা এবং পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ডিএনসিসি অঞ্চল-৫ কারওয়ান বাজারের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই বিশেষ কার্যক্রম পরিচালিত হয়।

সকাল ১০টায় শুরু হওয়া শোভাযাত্রা আসাদগ‌েট, লালমাটিয়া, ইকবাল রোডসহ আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। এ সময় জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারপত্র বিতরণ করা হয়। শোভাযাত্রা শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২
নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের সাংসদ জাহাঙ্গীর কবির নানক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম অজীয়র রহমান, ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা দেওয়ান মো. শাখাওয়াত হোসেনসহ অন্য কর্মকর্তারা।

সাংসদ জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘মেয়রের সঙ্গে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। এডিস মশা যেহেতু ঘরে জন্মায়, সেহেতু বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।’